শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ

ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেয়। এ সময় উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন।
 

সাড়ে ১টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা গোলচত্বরে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয়। পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এর পরপরই উপজেলা পরিষদ, থানা ভবন ও অফিসার্স ক্লাবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ হেঁটে, ভ্যান-নসিমন বা মোটরসাইকেলে করে বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েন।
 

ঘটনার বিষয়ে ভাঙ্গা সার্কেল, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”