শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলি এলাকা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

রাজধানীর বাইরে সিলেটসহ দেশের আরও কয়েকটি অঞ্চলেও এই ভূকম্পন অনুভূত হয়। বিকেল ৫টা ১৩ মিনিটে সিলেট অঞ্চলে কম্পনটি টের পাওয়া যায়। এখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এর আগে গত এপ্রিলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। কয়েক সেকেন্ড স্থায়ী সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। তখনও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকেই পোস্ট করেছিলেন।