শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মেলায় হিজড়া সেজে অশ্লীল নৃত্য, চার যুবকের কারাদণ্ড

মেলায় হিজড়া সেজে অশ্লীল নৃত্য, চার যুবকের কারাদণ্ড

যশোর প্রতিনিধি:-

 

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় হিজড়া পরিচয়ে অশ্লীল নাচ প্রদর্শনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
 

রোববার রাত সাড়ে ১১টার দিকে মেলায় দায়িত্ব পালনের সময় চৌগাছা থানার এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
 

আটক ব্যক্তিরা হলেন—মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯) ও সম্রাট হোসেন (২১)।
 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি জানার পর তিনি সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে পাঁচ দিন এবং অপর একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।