সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে র‍্যাব-১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেফতার

ময়মনসিংহে র‍্যাব-১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফারুক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪।
 

আজ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ১২টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফারুক মিয়া মাদক মামলা নং–২৪, তারিখ ২০ মে ২০২১; জিআর নং–১৫৬/২১; প্রসেস–২৭৫/২৫; ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(ক)/৪ ধারায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তিনি ইদ্রিস আলীর পুত্র এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাড়াইল এলাকার বাসিন্দা।
 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানার ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।