সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল — আপিল বিভাগের ঐতিহাসিক রায়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল — আপিল বিভাগের ঐতিহাসিক রায়

সংবিধানে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
 

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে ১৪ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার কার্যকর হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই কার্যকর হবে।
 

রায় ঘোষণার পর ব্রিফিংয়ে জানানো হয়, গত ১১ নভেম্বর শুনানি সমাপ্ত হওয়ার পর আজকের তারিখ নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
 

জামায়াতে ইসলামী’র পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে যুক্তি দেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া এবং রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। টানা ১০ কর্মদিবস ধরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
 

শুনানিতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ উভয়ই মত দেন যে, দেশের গণতন্ত্র সুরক্ষার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল প্রয়োজন। তাদের যুক্তি, ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে।
 

রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “এই রায়ের মাধ্যমে দেশের জনগণ আবারও নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন। গণতন্ত্র রক্ষা পাবে। আজ আমরা সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির পথে এগোলাম।”