সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিজানুর রহমান আজহারি নিয়ে গুজব ছড়ালো সামাজিক মাধ্যমে

মিজানুর রহমান আজহারি নিয়ে গুজব ছড়ালো সামাজিক মাধ্যমে

সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়েছে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়া, দাবি করেছেন জামায়াত।
 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানান, “মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই।”
 

তিনি আরও বলেন, “ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা সম্পর্কিত কোনো তথ্য বিশ্বাস করা উচিত নয়।”
 

এদিকে, একই দিনে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের কারণে অনেকেই বিষয়টিকে সত্য ধরে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানান।