শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৪:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

মুরাদনগরে ঝুঁকিপূর্ণ সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা

মুরাদনগরে ঝুঁকিপূর্ণ সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা

মুরাদনগরে ঝুঁকিপূর্ণ সেতুতে বড় দুর্ঘটনার আশঙ্কা


   বিল্লাল হোসাইন, মুরাদনগর (কুমিল্লা):


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার করুইবাড়ি–শ্রীকাইল সড়কের সোনাকান্দা দরবার শরীফ থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত একটি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর মাঝখানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ ও যানবাহন দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন। দীর্ঘদিন ধরে সেতুটি ক্ষতিগ্রস্ত থাকলেও এখনো স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
 

সরেজমিনে দেখা যায়, গর্তের কারণে একটি প্রাইভেটকার সেতুর মাঝামাঝি আটকে যায় এবং নিচের দিকে হেলে পড়ে। এতে দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি সরিয়ে নেওয়া সম্ভব হলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, এমন ঘটনা এখন প্রায় নিয়মিত এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
 

তারা আরও জানান, সেতুর মাঝের কংক্রিটের স্ল্যাব ধসে গিয়ে নিচে বড় একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে রাতে বা অসাবধানতাবশত কেউ এটি খেয়াল না করলে প্রাণঘাতী দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি ছোট দুর্ঘটনা ঘটেছে এবং মোটরসাইকেল আরোহীদের কয়েকজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলেও জানান তারা। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী নিজ উদ্যোগে গর্তের চারপাশে ডালপালা ও লাল কাপড় বেঁধে সতর্কবার্তা দিয়েছেন, কিন্তু তাতেও ঝুঁকি কমছে না।
 

করুইবাড়ি–শ্রীকাইল সড়কটি মুরাদনগরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো লোক এই পথ ব্যবহার করেন। পাশাপাশি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান ও ছোট ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপও থাকে। বিশেষ করে সোনাকান্দা দরবার শরীফে প্রতিদিন শতাধিক ভক্ত ও অনুসারী যাতায়াত করায় এ সড়কের গুরুত্ব আরও বেশি।
 

স্থানীয়রা অভিযোগ করেন, বিষয়টি বারবার জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় মানবিক বিপর্যয় ঘটতে পারে।
 

এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল বাড়িপূর্ণ জানান,
“সেতুটির ক্ষতির বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি সত্যিই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”