শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৪:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

নরসিংদীতে অভিনব কৌশলে গাঁজা পরিবহনকালে নারীসহ দুই মাদক কারবারি আটক

নরসিংদীতে অভিনব কৌশলে গাঁজা পরিবহনকালে নারীসহ দুই মাদক কারবারি আটক

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা:



 

নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মণপাড়াস্থিত ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে অভিনব কৌশলে গাঁজা বহন করার সময় নারীসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
 

বুধবার (১৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার নিশ্চিত করেন।
 

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এসময় তাদের শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আটকরা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের নজর এড়াতেই তারা শরীরে টেপ দিয়ে গাঁজা পেঁচিয়ে বহনের মতো কৌশল গ্রহণ করেছিল। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।