শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

দুর্বৃত্তদের গুলির নির্দেশ আইনেই আছে: ডিএমপি কমিশনার

দুর্বৃত্তদের গুলির নির্দেশ আইনেই আছে: ডিএমপি কমিশনার

ককটেল নিক্ষেপ ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে আইন অনুযায়ী গুলি করার নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
 

তিনি বলেন, নাগরিকদের সাইবার অপরাধ সম্পর্কিত অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ ও সমাধানের জন্য ডিএমপির এ বিশেষ সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা কাজ করবে।
 

থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে কমিশনার জানান, “এ ধরনের হামলায় পুলিশের মনোবল ভেঙে যেতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অসম্মানজনক আচরণ করবেন না, তাদের ওপর আঘাত হানবেন না।”
 

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।
 

শেখ সাজ্জাত আলী আরও সতর্ক করে বলেন, “পুলিশ যদি দায়িত্ব পালন না করে, তাহলে ৫ আগস্টের পর যেমন নিজের বাড়ি-ঘর পাহারা দিতে লাঠি হাতে রাত কাটাতে হয়েছে, তেমন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে।”