শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

দিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক

দিল্লিতে ড. খলিলুর রহমান ও অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 

বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার সকাল ১১টায়। এতে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC) এর কার্যক্রম এবং দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 

এই সময়ে ড. খলিলুর রহমান, সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
 

ড. খলিলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে CSC-এর এনএসএ-স্তরের বৈঠকে অংশগ্রহণের জন্য। এ সফরের সুযোগে ভারতীয় উপদেষ্টার সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইক-এ অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।