শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

কাজী সালাউদ্দিনের পক্ষে ২১ নভেম্বর সীতাকুণ্ডে গণমিছিলের প্রস্তুতি সভা

কাজী সালাউদ্দিনের পক্ষে ২১ নভেম্বর সীতাকুণ্ডে গণমিছিলের প্রস্তুতি সভা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের ২১ নভেম্বর ২০২৫ সীতাকুণ্ড উত্তর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী গণমিছিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেছে সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শ্রমিক সংগঠন।
 

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ। তিনি বক্তৃতায় গণমিছিলের সফলতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী, শ্রমিক নেতা ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
 

সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য এবং ওয়ার্ড ভিত্তিক নেতৃবৃন্দ।
 

আলোচনায় উঠে আসে গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং শ্রমিক-বান্ধব আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি।