শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৭:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে ৭০ বছর বয়সী আরফোজ আলী নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে।
 

নিহত আরফোজ আলী ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ফারুক মিয়া নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ নভেম্বর থেকে এই বিরোধকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
 

রোববার সন্ধ্যায় উভয়পক্ষ ফের টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ আলী টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী জানান, সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।