সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অনন্তের পথে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, মুম্বাইয়ে শেষ বিদায়

অনন্তের পথে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, মুম্বাইয়ে শেষ বিদায়

গুজবকে সত্যিতে রূপ দিয়ে চিরবিদায় নিলেন বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র। সোমবার সকালে মুম্বাইয়ের জুহুর নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর—আর মাত্র কয়েকদিন পরই তিনি পা দিতেন নব্বইয়ে। পরিবার থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও দ্য হিন্দু, এনডিটিভি, ফিল্মফেয়ারসহ ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছে।
 

পবন হংসে চলছে তাঁর শেষকৃত্য। সেখানে উপস্থিত হয়ে শেষশ্রদ্ধা জানাচ্ছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, আমির খান, অনিল কাপুর, সঞ্জয় দত্তসহ বলিউডের অসংখ্য তারকা। স্ত্রী হেমা মালিনী, কন্যা এষা দেওল এবং পুরো দেওল পরিবারও সেখানে উপস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করণ জোহর, কারিনা কাপুর, অনন্যা পান্ডেসহ বহু তারকা ও গণ্যমান্য ব্যক্তি।
 

গত কয়েকদিন ধরেই তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হচ্ছিল—আজ তক, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমসসহ কিছু গণমাধ্যম ভুলবশত সংবাদও প্রকাশ করে। রাজনাথ সিং, জাভেদ আখতার, কে কে মেনন, চিরঞ্জীবীর মতো ব্যক্তিত্ব শোক জানালেও পরে এষা দেওল জানান, খবরটি গুজব এবং বাবার অবস্থা স্থিতিশীল। হেমা মালিনীও ক্ষোভ প্রকাশ করে এমন ভুয়া সংবাদ ছড়ানোকে ‘অসম্মানজনক’ উল্লেখ করেন। কিন্তু সব আশঙ্কা পেরিয়ে কয়েকদিনের ব্যবধানে সত্যি হলো সেই আশঙ্কা—রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত চিকিৎসকেরা আর তাঁকে ফিরিয়ে আনতে পারেননি।
 

১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মসিং দেওল, যিনি সবার কাছে পরিচিত ছিলেন ধর্মেন্দ্র নামে, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও শৈশব থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল মুগ্ধতা। ১৯৬০ সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতা জিতে পাড়ি জমান মুম্বাইয়ে। ‘ফুল অউর পাথর’ ছবির মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। পরবর্তী দুই দশক তিনি ছিলেন বলিউডের সর্বাধিক জনপ্রিয় নায়ক। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ধর্মবীর’, ‘দোস্ত’, ‘মেরা গাঁও মেরা দেশ’—প্রতিটি চলচ্চিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে জয় করেছেন দর্শকের ভালোবাসা।
 

সহ–অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে তাঁর বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত ঘটনা। একসঙ্গে করেছিলেন ৩০টিরও বেশি ছবি। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসারের দুই সন্তান সানি ও ববি দেওল আজও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ।
 

ছয় দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারের যাত্রায় অসংখ্য দর্শকের হৃদয় জুড়ে থাকা এই তারকা ভারতীয় সিনেমার ইতিহাসে ‘হি-ম্যান’ নামে অমর হয়ে রইলেন। আজ তিনি অনন্তের পথে, রেখে গেলেন অগণিত স্মৃতি আর কিংবদন্তির মতো এক জীবনকথা।