শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর):

 

নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


 


বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত — ছবি ২


 

ব্যাচের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও সার্বিক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। মোঃ মারুফ হাসান মুন্না দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকার করে মোঃ হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন।

 

নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত — ছবি ৩


 

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে মোট ৪১৭ জন নবীন নাবিক আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন।

 

নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত — ছবি ৪


 

প্রধান অতিথি তাঁর ভাষণে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের প্রতি গভীর সম্মান জানান।
 

তিনি নবীন নাবিকদের উদ্দেশ্যে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ ও সমুদ্রভিত্তিক অর্থনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নৌবাহিনীর ভূমিকা অপরিসীম। দায়িত্ব পালনে নিজেদের আরো দক্ষ, আধুনিক প্রযুক্তি-নির্ভর এবং ত্রিমাত্রিক নৌবাহিনীর সদস্য হিসেবে গড়ে তুলতে তিনি নবীন নাবিকদের আহ্বান জানান।
 

নৌবাহিনী প্রধান বিশ্বব্যাপী উদ্ভূত পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সংকটময় সময়ে জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীকে সর্বদা নিবেদিত থেকে দায়িত্ব পালন করতে হবে। পেশা হিসেবে দেশ সেবার মহান পথ বেছে নেওয়ায় তিনি নবীন নাবিকদের আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তারা বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
 

মনোজ্ঞ এ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।