বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

ময়মনসিংহে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে নান্দাইল থানার মুসল্লী কলেজ গেইটের সামনে রাস্তায় মাদকবিরোধী চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
 

অভিযানে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস (২৮) গ্রেফতার হন। তার সঙ্গে রয়েছে ৫,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট। জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের লোহাগাড়া থানার মধ্যম ধলিবিলা এলাকার মৃত মোঃ আজিজুর রহমানের কন্যা এবং স্বামী মোঃ আবু তাহের।
 

গ্রেফতারের পর উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।