সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে একটি জাতীয় পত্রিকায় ভূয়া খবর: জনমনে বিভ্রান্তি

সীতাকুণ্ডে একটি জাতীয় পত্রিকায় ভূয়া খবর: জনমনে বিভ্রান্তি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ


 

সীতাকুণ্ডে একটি জাতীয় পত্রিকায় ভূয়া খবর: জনমনে বিভ্রান্তি



 

ঢাকার একটি জাতীয় পত্রিকায় "সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সীতাকুণ্ডবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

 

সীতাকুণ্ডে একটি জাতীয় পত্রিকায় ভূয়া খবর: জনমনে বিভ্রান্তি — ছবি ২


 

বিএনপির এক দায়িত্বশীল নেতা আকবর হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে চট্টগ্রাম-৪ আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাওয়ার পর কাজী সালাউদ্দিন শহীদ জিয়াউর রহমানের মাজার জেয়ারত করেছেন এবং গণসংযোগ, মিটিং ও মিছিল চালিয়ে আসছেন।
 

অপরদিকে, চেয়ারম্যানের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএও মিটিং, মিছিল ও মানববন্ধন পালন করে আসছেন। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটি নতুন কোনো পরিবর্তনের সিদ্ধান্ত দেয়নি।
 

গত রবিবার কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ঢাকাস্থ বাসভবনে চট্টগ্রামের মনোনয়নপ্রাপ্ত নেতারা সাক্ষাৎ করেন। সেখানে মাহবুব রহমান শামীমসহ অন্যান্য নেতারা আনন্দঘন পরিবেশে চা চক্রে অংশ নেন এবং প্রার্থীদের নিয়ে ফটোসেশন করেন। কিছু সময়ের জন্য লায়ন আসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন, তবে মনোনয়ন পরিবর্তন বা সংশোধন নিয়ে কোনো আলোচনা হয়নি।
 

আকবর হোসেন বলেন, "মোটা অংকের টাকা খেয়ে উক্ত পত্রিকাটি (যুগান্তর) বিভ্রান্তিকর, আজগবী সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।"
 

তিনি আরও স্পষ্ট করেন, সীতাকুণ্ডে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী একমাত্র কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং তিনি থাকবেন।
 

এদিকে কাজী সালাউদ্দিনও সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে গণ্য করে সংশ্লিষ্ট পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।