সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন্দরটিলায় আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান বক্তা সৈয়দ হাসান আল আহযারী

বন্দরটিলায় আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান বক্তা সৈয়দ হাসান আল আহযারী

হোসেন বাবলা, চট্টগ্রাম:


 

বন্দরটিলায় আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান বক্তা সৈয়দ হাসান আল আহযারী


 

“ইসলাম শান্তির বার্তা নিয়ে কেয়ামত পর্যন্ত আলোর পথ দেখাবে”

 

বন্দরটিলায় আজিমুশশান নূরানী মাহফিলে প্রধান বক্তা সৈয়দ হাসান আল আহযারী — ছবি ২


 

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজার দোকান মালিক সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজন করা হয় আজিমুশশান নূরানী মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব শাইখ আল্লামা সৈয়দ হাসান আল আহযারী।
 

তিনি বলেন, “ইসলাম শান্তি ও সৌহার্দ্যের ধর্ম। এই ধর্ম কেয়ামত পর্যন্ত মানবতার জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। যারা সমাজে বাতিল ও ফেতনার সৃষ্টি করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
 

মাহফিলে প্রধান অতিথি ছিলেন দরবারে আযমের পীর সাহেব আলহাজ্ব খাজা মুহাম্মদ ইসমাঈল হোসাইন আল কাদেরী (মা:জি:আঃ)। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ মুছা।
 

সমাজসেবক মোঃ মুসা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শায়ের মাওলানা মোঃ আমির উদ্দিন আমিরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সভাপতি মোঃ নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ জাহেদ আনসারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের সওদাগর এবং সদস্য মোঃ নূরুন নবী, মোঃ আব্দুল শুক্কুর, মোঃ জসীম উদ্দিন, মোঃ আবুল কালাম, মোঃ আইয়ুব খান, মোঃ আমীর ও ইদ্রিস সওদাগর প্রমুখ।
 

অনুষ্ঠানে উদযাপন কমিটির ২৩ সদস্যের সবাই সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
 

রোববার রাতে বিশেষ মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে আজিমুশশান নূরানী মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।