শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৭:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয়

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয়

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস

 

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয়

টনি হাছেনি (USA) ও বাংলাদেশের যাদুশিল্পী মোহাম্মদ বাসেদ


বাংলাদেশের জাদুশিল্পী মোহাম্মদ বাসেদ আন্তর্জাতিক মঞ্চে অর্জন করলেন চমকপ্রদ সাফল্য।

 

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয় — ছবি ২



 

থাইল্যান্ডে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতা “JAS Wonder Magic Competition 2025”–এ অংশগ্রহণ করে তিনি খেতাবজয়ী হন।
 

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয় — ছবি ৩




এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে পরিচিত “Thailand International Magic Extravaganza” নামে এবং আয়োজক প্রতিষ্ঠান Mamda Thailand। বিভিন্ন দেশের খ্যাতনামা জাদুশিল্পীরা অংশ নেয়ার মধ্যেই বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ বাসেদ। তিনি Stage International Magic Competition 2025 বিভাগে অংশগ্রহণ করেন।

 

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয় — ছবি ৪


 

মঞ্চে তার অসাধারণ পারফরম্যান্স, অভিনব কৌশল ও দৃষ্টিনন্দন স্টেজ প্রেজেন্টেশন বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। তার এই দারুণ পরিবেশনার জন্য মোহাম্মদ বাসেদ অর্জন করেন Silver Star Award, যা তার জাদুশিল্পীজীবনের গৌরবময় একটি অধ্যায় হিসেবে লিখিত হলো।

 

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয় — ছবি ৫


 

পুরস্কার অর্জনের অনুভূতি ব্যক্ত করে মোহাম্মদ বাসেদ বলেন:
"একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরার জন্য আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।"


 

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয় — ছবি ৬


 

থাইল্যান্ডের এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ জাদু উৎসব হিসেবে পরিচিত। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে Silver Star Award অর্জন করায় দেশের জাদুশিল্প অঙ্গনে যুক্ত হলো নতুন এক সাফল্যের অধ্যায়।

 

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: জাদুশিল্পী মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয় — ছবি ৭