শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

লালপুরে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ধান কাটা উৎসব অনুষ্ঠিত

লালপুরে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ধান কাটা উৎসব অনুষ্ঠিত

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:


 

লালপুর-বাগাতিপাড়া আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় কৃষকদের সহায়তায় লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটা উৎসব আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটায় সরাসরি অংশগ্রহণ করেন।
 

উপস্থিত ছিলেন—
ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন,
সাবেক সহ-সভাপতি জিন্নাহ আলী ফারাম,
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম আরশ,
এছাড়া যুবদল নেতা সোহেল, ইনামুল হক, সেলিম রেজা, নূরে আলম, রিয়াজুল ইসলামসহ
বিএনপি নেতা রাকিব হোসেন, আব্দুস সাহান, মাসুম শুভ, আসানুর আলিম, আব্দুস সাত্তার খান, লালন হোসেন, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, কাওসার আহমেদ, জালাল উদ্দীন, রাব্বি হোসেন, শামীম হোসেন, জাকাত আলী, ইমরান হোসেন ও আসলাম আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা ধান কাটার কাজে অংশ নেন।

 

নেতাকর্মীরা জানান, শ্রমিক সংকট মোকাবিলা এবং কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশে এ ধান কাটা উৎসবের আয়োজন করা হয়েছে। তাদের বিশ্বাস, এ উদ্যোগ কৃষকদের কিছুটা হলেও সহায়তা করবে এবং মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করবে।