সর্বশেষ সংবাদ — পাতা ১৬৩
বিজিবির উদ্যোগে গাবতলীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গাবতলী কাঁচা বাজার সংলগ্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসের সামন...
চট্টগ্রামে ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের সেমিনার
হোসেন বাবলা: দেশের ফুটবলের প্রকৃত মানোন্নয়ন এবং বাফুফের দিকনির্দেশনা অনুযায়ী ক্লাব ও সংস্থাগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে চট্টগ্রামে ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ম্যাচ প্রিপারেশন ও ম্যাচ ডে জব রেসপনসিবিলিটিস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হল...
আগের মতো ‘পাতানো’ নির্বাচন হবে না: সিইসি
আগের মতো এবার কোনো ‘পাতানো’ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ইনসাফ পাবেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শে...
স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (সকাল) দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেজগাঁও থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। থানাসূত্র...
ইপিজেডে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা সোহেলের বাসায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন
ডেস্ক নিউজ: গত ২৮ ডিসেম্বর ভোর রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আ. জ. ম. সোহেলের পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাসায় গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বন্দরটিলাস্থ সোহেলের বাসভবনে উপস্থিত হয়ে সিটি মেয়র নিহতের পিতা জাহাঙ্গীর আলম সওদাগরের সঙ্গে স...
কুয়াশার চাদরে ঢাকা মাদারগঞ্জ, হাড়কাঁপানো শীতে দিশাহারা সাধারণ মানুষ
মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ প্রতিনিধি: পূঞ্জিকা অনুযায়ী মাঘ মাস শুরু হতে এখনো কয়েক দিন বাকি থাকলেও জামালপুরের মাদারগঞ্জে প্রকৃতি যেন আগেভাগেই নামিয়ে এনেছে হাড়কাঁপানো শীত। বুধবার দিনভর আকাশে ঘন কুয়াশার ধূসর চাদর ছড়িয়ে পড়ায় সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে দিশাহারা হয়ে পড়েছে যমুনা পাড়ের লাখো মানুষ। সকাল থেকেই উপজেলার বালিজুড়ী, গুন...
কমলগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টা, ভুয়া সাংবাদিক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে মো. মোস্তফা কামাল নামে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। অভিযুক্তের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে। শনিবার (৫ ডিসেম্বর ২০২৬) সকালে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন এবং পরিষদের...
নাইক্ষ্যংছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের অডিটোরিয়...
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার
বরিশাল ব্যুরো: ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির বিকনা এলাকায় তার নিজ বসতবাড়ি থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকিরের ম...
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিপুল অবৈধ কাঠ ও পিকআপ জব্দ
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে ৩৪ বিজিবি’র অধী...
মুরাদনগরে সাবেক উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ...
ব্রাহ্মণপাড়ায় এতিমখানা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক উদ্যোগ ‘প্রিয় কুমিল্লা’-এর আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) আসাদনগর কারকন হাজীবাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন সত্তরোর্ধ্ব কয়েকজন নারীসহ দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়...
সরিষাবাড়ীতে লিপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও থানায় অবস্থান
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে এলাকাবাসী। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায়...
রামুতে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, নারী আটক
আনোয়ার হোছাইন (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর নাম জেসমিন সুলতানা রিয়া (২০)। বুধবার (৭ জানুয়ারি) ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।...
সীতাকুণ্ডে সরকারি হাসপাতালে কুকুর–বিড়াল কামড়ের টিকা সংকট, রোগীদের ক্ষোভ
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সরকারি হাসপাতালগুলোতে কুকুর ও বিড়াল কামড়ের প্রতিষেধক (রেবিস ভ্যাকসিন) সরকারি ব্যবস্থাপনায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী এসব টিকা বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও বুধবার প্রায় অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে টিকা দেওয়া হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, রোগীরা নিজ খরচে বাইরে থ...
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে থাকা মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফ...
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজিত একটি কর্মশালায় অংশ নিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো...
খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার। এ সময় পৌর শহরের মেসার্স জজনী ট্রেডার্স ন...






























