শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা



 

খাগড়াছড়িতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা — ছবি ২


 

বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার। এ সময় পৌর শহরের মেসার্স জজনী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে সরকারি নির্ধারিত মূল্য অমান্য করে গ্রাহকদের কাছে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

 

খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা — ছবি ৩


 

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার জানান, বোতলজাত এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।