সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগের মতো ‘পাতানো’ নির্বাচন হবে না: সিইসি

আগের মতো ‘পাতানো’ নির্বাচন হবে না: সিইসি

আগের মতো এবার কোনো ‘পাতানো’ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ইনসাফ পাবেন।
 

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
 

এ সময় তিনি বলেন, যাঁরা মনোনয়নের বৈধতা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন, তাঁদের আবেদন আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ—লেভেল প্লেয়িং ফিল্ড—নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
 

সিইসি আরও জানান, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
 

এদিকে আপিল আবেদনের চতুর্থ দিন আজ। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে এসে আপিল জমা দিচ্ছেন। কেউ মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আবেদন করছেন।
 

আগামীকাল শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ইসি।