শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার

বরিশাল ব্যুরো:


 

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির বিকনা এলাকায় তার নিজ বসতবাড়ি থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।
 

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকিরের মেঝো ভাই। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তিনি নিজ এলাকায় গোপনে অবস্থান করছিলেন।
 

দীর্ঘদিন ধরে আব্দুস সালাম ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। তবে ৫ আগস্টের পর থেকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়ে অধিকাংশ সময় নিজ বাড়িতেই অবস্থান করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিকভাবে তার ভাই জিএস জাকিরের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ক্ষোভ থাকলেও আব্দুস সালামের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযোগ ছিল না বলেও জানা যায়।
 

ঝালকাঠি ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে বিকনা এলাকার নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।