শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিপুল অবৈধ কাঠ ও পিকআপ জব্দ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিপুল অবৈধ কাঠ ও পিকআপ জব্দ

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে ৩৪ বিজিবি’র অধীনস্থ ঘুমধুম মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাইছড়ি বদ্ধছড়া এলাকায় অভিযান চালিয়ে ০.৯২ সিএফটি গামরি, ৪৯.৩৩ সিএফটি আকাশমনি, ১.২৫ সিএফটি সেগুন ও ১.২৫ সিএফটি ডেউয়া কাঠসহ একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে না থাকায় কাউকে আটক করা যায়নি।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ কাঠ ও পিকআপটি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেজু বিট, নাইক্ষ্যংছড়ি রেঞ্জের অধীন লামা বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন,
“বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়। মাদক, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধেও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এ ধরনের অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে এসেছে।