শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে সরকারি হাসপাতালে কুকুর–বিড়াল কামড়ের টিকা সংকট, রোগীদের ক্ষোভ

সীতাকুণ্ডে সরকারি হাসপাতালে কুকুর–বিড়াল কামড়ের টিকা সংকট, রোগীদের ক্ষোভ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সরকারি হাসপাতালগুলোতে কুকুর ও বিড়াল কামড়ের প্রতিষেধক (রেবিস ভ্যাকসিন) সরকারি ব্যবস্থাপনায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী এসব টিকা বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও বুধবার প্রায় অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে টিকা দেওয়া হয়নি।
 

ভুক্তভোগীদের অভিযোগ, রোগীরা নিজ খরচে বাইরে থেকে টিকা কিনে আনলে চিকিৎসক ও নার্সরা তা গ্রহণ করে খাতায় এন্ট্রি দিয়ে ইনজেকশন প্রয়োগ করেন। এতে রোগীদের আর্থিক ভোগান্তির পাশাপাশি হয়রানির শিকার হতে হচ্ছে।
 

কুকুরের কামড়ে আহত অবরুদ্ধ দাশ নামের এক রোগী জানান, তিনি ফৌজদারহাট বিআইটিআই আইএ হাসপাতালে গিয়ে ২০ টাকার টোকেন কেটে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে তিনটি ইনজেকশন লিখে দেন। পরে ইনজেকশন দেওয়ার জন্য কর্তব্যরত নার্সের কক্ষে গেলে বাইরে থেকে টিকা কিনে আনার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে চিকিৎসক ও নার্সরা ক্ষুব্ধ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
 

শেষ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক রোগী নিজ খরচে বাইরে থেকে টিকা কিনে এনে নার্সদের দিলে তা প্রয়োগ করা হয়। তবে কেন সরকারি ব্যবস্থাপনায় টিকা দেওয়া হচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে কর্তব্যরত নার্সরা জানান, টিকার সরবরাহ না থাকায় তারা বিনামূল্যে দিতে পারেননি।
 

এই ঘটনায় রোগীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সরকারি হাসপাতালে রেবিস ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।