শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাইক্ষ্যংছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নাইক্ষ্যংছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের অডিটোরিয়াম হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে ৩টার দিকে কোরআন খতম শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুরের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।

প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টু বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব আমাদের রাজনৈতিক পথচলার প্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।