শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে সাবেক উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

মুরাদনগরে সাবেক উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


 

কুমিল্লার মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 

জানা যায়, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
 

বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে ‘মুরাদনগরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ এবং মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
 

বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই জনপ্রিয় ও পরীক্ষিত নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। তারা দাবি করেন, কায়কোবাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কায়কোবাদের বিরুদ্ধে নতুন করে কোনো ষড়যন্ত্র বা মিথ্যাচার চালানো হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
 

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু ফেসবুক পেইজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
 

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপি এবং তুরস্কের নাগরিক। তার এ বক্তব্যের পর মুরাদনগরজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।