শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কমলগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টা, ভুয়া সাংবাদিক আটক

কমলগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টা, ভুয়া সাংবাদিক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে মো. মোস্তফা কামাল নামে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। অভিযুক্তের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।
 

শনিবার (৫ ডিসেম্বর ২০২৬) সকালে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন এবং পরিষদের বিভিন্ন কার্যক্রম ‘ভিজিট’ করার আগ্রহ প্রকাশ করেন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হলে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার তাকে জিজ্ঞাসাবাদ করেন।
 

এ সময় মোস্তফা কামাল নিজেকে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছে ‘প্রথম বুলেটিন টেলিভিশন’-এর একটি বুম, জাতীয় সাংবাদিক সংস্থার একটি আইডি কার্ড, ‘প্রথম বুলেটিন’ নামের পত্রিকাসহ শতাধিক ভুয়া সংবাদমাধ্যমের পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি ইউনিয়ন পরিষদে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।