খেলাধুলা — পাতা ৩৭
শাস্তি হলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের
শাস্তি হলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের। শনিবার ভারত-বাংলাদেশ তৃতীয় এক দিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত আচরণ করায় শাস্তি পেতে হলো তার। রবিবার তার শাস্তি ঘোষণা করেছে আইসিসি। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত আচরণের জন্য ভারতীয় দলের অধিনায়ককে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে...
আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে উন্নতি সাকিব-নাসুমের
আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আট ধাপ ও নাসুম ১৭ ধাপ এগিয়েছেন। বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সদ্যঃসমাপ্ত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। বল হাতে ৪২ রানে ৪ উইকেট ও ব্যাট...
বিশ্বকাপের পর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ
আসন্ন বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। টাইগারদের নিউজিল্যান্ড সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নামবে টাইগার বাহিনী। এরপর ২০ ডিসেম্বর নেলসন আর ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে পরের দুই ওয়ানডে। চারদিনের বিরতির পর...
ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়দের সমালোচনায় গাভাস্কার
ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়দের সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। রোহিত শর্মা-বিরাট কোহলিদের খামখেয়ালিপনার কারনেই দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হয়েছে বলে মনে করেন গাভাস্কার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার মানে ভারত। দ্...
৫-০ গোলে হারল রোনালাদের দল আল-নাসর
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বড় হারের শিকার হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালাদের দল আল-নাসর। সোমবার রাতে পর্তুগালের ইস্তাদিও ফারোতে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কাছে ৫-০ গোলে হেরেছে আল-নাসর। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল-নাসরের আবদুল্লাহ আল আমরি। ৫৭তম মিনিটে গোল করে সেল্টা ভিগোকে এগিয়ে দেন গয়েল অ্যাল...
টনি হেমিং বিসিবির নতুন কিউরেটর
ক্রিকেট মাঠ ও মাটির বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকার ক্রিকেট মাটি বিশেষজ্ঞ ও পরামর্শক ছিলেন হেমিং। তার সঙ্গে বিসিবির দুই বছর মেয়াদি চুক্তি হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। ইতিপূর্বে হেমিং আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুব...
চেলসিতে নাম লেখালেন ব্রাজিলের গ্যাব্রিয়েল
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে নাম লেখালেন তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। তবে কী ধরণের চুক্তিতে তিনি সান্তোস থেকে চেলসিতে গেলেন, সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, ১৮ বছর বয়সী এই তরুণের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন চেলসি। এতে ব্লুজদের ব্যয় হয়েছে ১৫ মিলিয়ন ইউরো। সব ধরনের প্রতিযোগিতায় সান্তোসের হয়ে ১২৯...
উইম্বলডনের নতুন রাজা জকোভিচকে হারিয়ে আলকারাজ
রেকর্ড স্পর্শ করা হলো না নোভাক জকোভিচের। রোববার (১৬ জুলাই) হাই-ভোল্টেজ পাঁচ সেটের ফাইনালে সার্বিয়ান এই তারকাকে ফাইনালে পরাজিত করে প্রথমবারের মত উইম্বলডনের শিরোপা ঘরে তুলেছেন বিশ্বের এক নম্বর বাছাই কার্লোস আলকারাজ। ফাইনালে জিততে পারলে জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি অষ্টম উইম্বলডন শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করতে পারতেন। প্রথম সেটে পরাজয়ে...
লঙ্কানরা প্রথম ইনিংসে করেছে ৩১২ রান
স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। ৬ উইকেটে ২৪২ রান করে প্রথম দিনের খেলা শেষ করে তারা। আজ দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস। লঙ্কানরা প্রথম ইনিংসে ৩১২ রান করতে পেরেছে। শ্রীলঙ্কার এই সংগ্রহে বড় অবদান ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুজের। ২...
লিওনেল মেসিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করল মিয়ামি
লিওনেল মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারার একদিন পরই তাকে বরণ করে নিয়েছে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে। নতুন ঠিকানায় গিয়ে মেসি পেয়েছেন সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। ফ্লোরিডার ডিআরবি পিএনকে স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠানে পুরো...
ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়ের পর তৃপ্তি নিয়ে যা বললেন সাকিব
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে নাকাল দশা হয়েছে টাইগারদের। ২-১ ব্যবধানে সিরিজ খোয়ানোর পর খানিকটা ভাঙা মন নিয়েই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল সাকিব আল হসানের দল। তবে এবার ঘুরে দাঁড়িয়ে রশিদ খানদের যোগ্য জবাব দিয়েছে সাকিব বাহিনী। টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সংবাদ সম্মেলনে সাকিবও নিজের তৃপ্তি আড়াল করলেন না। বা...
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করল সাকিববাহিনী
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে দুই উইকেটে জিতেছিল বাংলাদেশ। একই মাঠে রবিবার টাইগাররা জিতল ৬ উইকেটে। ফলে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করল সাকিববাহিনী। বৃষ্টি বিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল ১১৯। সেই রান তাড়...
বাফুফে ছাড়ছেন পল স্মলি
গুঞ্জনটা ছিলো গত কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হলো সেটিই। পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। বাংলাদেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ জানিয়েই দায়িত্ব ছেড়েছেন স্মলি। আগামীকাল রোববার (১৬ জুলাই) ঢাকা ত্যাগ করার কথা ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টরের। টেকনিক্যাল ডিপার্টমেন্ট না থাকা, জেলাভিত্তিক ফুটব...
আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২০০ মিটারের সেমিফাইনালে জহির রায়হান
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাথলেটরা হিটেই বেশির ভাগ সময় বাদ পড়েন। হিট পেরোতে পারেন খুব কম অ্যাথলেটই। তবে ব্যাংককে অনুষ্ঠানরত এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হিটের গণ্ডিতে আটকে নেই লাল–সবুজের প্রতিনিধিরা। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান হিট পেরিয়ে সেমিফাইনালে উঠেছিলেন বৃহস্পতিবার। অল্পের জন্য উঠতে পারেননি ফাইনালে। আজ ২০০ মিটারেও হি...
শেষ ওভারে পর ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একাদশ ওভারে ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ওভারে করিম জানাত হ্যাটট্রিক করলেও ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। প...
সেমিফাইনালে আলকারাজ
ঘনিষ্ঠ বন্ধু হোলগার রুনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচটি কিছুটা অস্বস্তির হলেও কোর্টে নেমে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই খেলেছেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। বুধবার (১২ জুলাই) উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ড্যানিশ বন্ধু হোলগারকে সহজেই ৭-৬ (৭/৩), ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন আলকারাজ। স্প্যানিশ নাম্বার ওয়ান আলকারা...
টুর্নামেন্ট নিয়ে যেই পরিকল্পনা সাকিবে
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান দেখিয়েছিলেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফর্মেন্স। ৮ ম্যাচে ব্যাট হাতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১১ উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে কমপক্ষে ৫০০ রান ও অন্তত ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। সামনে আরও একটি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে সাকিবে পরিকল্পনা কী? আজ বৃহস্পত...
ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ম্যাচে বল হাতে দারুণ শুরু ভারতের
শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ডমেনিকায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাট হাতে তাদের শুরুটা ভালো হয়নি। ভারতীয় বোলারদের তোপের মুখে লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়েছে তারা। ২৮তম ওভারে ৬৮ রানে ৪ উইকেট পড়ার পর লাঞ্চ বিরতি দেওয়া হয়েছে। অ্যালিক আথানাজে অপরাজিত আছেন ১৩ রানে। অধিনায়ক ক্রেইগ ব...






























