বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লঙ্কানরা প্রথম ইনিংসে করেছে ৩১২ রান

লঙ্কানরা প্রথম ইনিংসে করেছে ৩১২ রান

স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। ৬ উইকেটে ২৪২ রান করে প্রথম দিনের খেলা শেষ করে তারা। আজ দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।

লঙ্কানরা প্রথম ইনিংসে ৩১২ রান করতে পেরেছে। শ্রীলঙ্কার এই সংগ্রহে বড় অবদান ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুজের। ২১৪ বলে ১২২ রানের ইনিংস খেলেছেন ধনঞ্জয়া। আর ম্যাথুজ করেছেন ১০৯ বলে ৬৪ রান। ৩৬ রান এসেছে সামারাবিক্রমার ব্যাট থেকে। 

এছাড়া অধিনায়ক দিমুথ করুণারত্নে ২৯ ও বিশ্য ফরনান্ডো ২১ রান করেছেন। পাকিস্তানের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ। তিনজনের শিকারই তিনটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন আগা সালমান।