বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০২:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টুর্নামেন্ট নিয়ে যেই পরিকল্পনা সাকিবে

টুর্নামেন্ট নিয়ে যেই পরিকল্পনা সাকিবে

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান দেখিয়েছিলেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফর্মেন্স। ৮ ম্যাচে ব্যাট হাতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১১ উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে কমপক্ষে ৫০০ রান ও অন্তত ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। সামনে আরও একটি বিশ্বকাপ।

এই টুর্নামেন্ট নিয়ে সাকিবে পরিকল্পনা কী?
আজ বৃহস্পতিবার সিলেটে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে পেলে আসন্ন বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠবে না- এমনটা হতে পারে না। আগে থেকেই কোনো ঘোষণা না দিয়ে সাকিব জানালেন, তিনি আসন্ন বিশ্বকাপে ব্যাটিং এবং বোলিংয়ে দলে অবদান রাখতে চান।

দলে তো সাকিব সবসময়ই অবদান রেখে যাচ্ছেন। তাই আবারও প্রশ্ন উঠল- ব্যাট এবং বল হাতে সুনির্দিষ্ট কোনো সংখ্যাকে তিনি লক্ষ্য বানিয়েছেন কিনা? জবাবে বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার জানালেন, গত বিশ্বকাপের মতো এবারও তিনি দারুণ কিছু করতে চান। সাকিবের ভাষায়, 'ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।'