বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়ের পর তৃপ্তি নিয়ে যা বললেন সাকিব

ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়ের পর তৃপ্তি নিয়ে যা বললেন সাকিব

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে নাকাল দশা হয়েছে টাইগারদের। ২-১ ব্যবধানে সিরিজ খোয়ানোর পর খানিকটা ভাঙা মন নিয়েই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল সাকিব আল হসানের দল। 

তবে এবার ঘুরে দাঁড়িয়ে রশিদ খানদের যোগ্য জবাব দিয়েছে সাকিব বাহিনী। টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সংবাদ সম্মেলনে সাকিবও নিজের তৃপ্তি আড়াল করলেন না।


বাংলাদেশের অধিনায়ক বলেছেন, এটা অনেক স্বস্তির যখন, আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলোর প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলাফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।


সাকিব আরো জানালেন, আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার, সেটি আমরা চেষ্টা করছি। পরিসংখ্যান বদলে দিতে পেরে সাকিব লেছেন, আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো ছিল না এই সিরিজের আগে।

যেহেতু এরকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এরকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদেরকে সামনে ভালো ফলাফলের জন্য আরো প্রেরণা জোগাবে।