বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাঁচশতম ম্যাচ স্মরণীয় করলেন সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি

পাঁচশতম ম্যাচ স্মরণীয় করলেন সেঞ্চুরি  হাঁকিয়ে বিরাট কোহলি

তার নামের আগে ‘কিং’ শব্দটি জুড়ে গেছে অনেক আগেই। খারাপ সময় কাটিয়ে বিরাট কোহলি ফিরেছেন রাজার মতোই। ব্যাটে বইছে রানের ফোয়ারা। সর্বশেষ পাঁচ ইনিংসে হাঁকালেন দুটি সেঞ্চুরি।

এর মাঝে আজকেরটা বেশি স্মরণীয়। কারণ পোর্ট অব স্পেনে কোহলি তার পাঁচশতম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন। এই বিশেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি হাঁকিয়ে। পোর্ট অব স্পেনে ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে আজ শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত।


কোহলি অপরাজিত ছিলেন ৮৭* রানে। তার সঙ্গী জাদেজা ৩৬* রানে অপরাজিত ছিলেন। দিনের খেলা শুরুর কিছু সময় পরই ১৮০ বলে ১০ বাউন্ডারিতে সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১১১* ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কোহলির এটা ২৯তম সেঞ্চুরি। এর পরপর জাদেজাও ১০৫ বলে ফিফটি পূরণ করেন। 

পঞ্চম উইকেটে দুজনের ১৫৯ রানের বিশাল জুটি ভাঙে বিরাট কোহলির রান-আউটে। স্কয়ার লেগ থেকে সরাসরি থ্রোয়ে কোহলিকে থামান আলঝারি জোসেফ। কিং কোহলির ২০৬ বলে ১২১ রানের ইনিংসে ছিল ১১টি চারের মার। জাদেজা আউট হয়েছেন ৬১ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৬৮ রান।