বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৪:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২০০ মিটারের সেমিফাইনালে জহির রায়হান

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২০০ মিটারের সেমিফাইনালে জহির রায়হান

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাথলেটরা হিটেই বেশির ভাগ সময় বাদ পড়েন। হিট পেরোতে পারেন খুব কম অ্যাথলেটই। তবে ব্যাংককে অনুষ্ঠানরত এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হিটের গণ্ডিতে আটকে নেই লাল–সবুজের প্রতিনিধিরা। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান হিট পেরিয়ে সেমিফাইনালে উঠেছিলেন বৃহস্পতিবার। অল্পের জন্য উঠতে পারেননি ফাইনালে। আজ ২০০ মিটারেও হিট পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জহির রায়হান।

হিটে জহিরের টাইমিং ২১.৬৭ সেকেন্ড। ২০০ মিটারে ৫টি হিট হয়েছে। প্রতি হিট থেকে প্রথম চারজন এবং বাকিদের মধ্য থেকে সেরা চার সেমিফাইনালে উঠেছেন। দুই নম্বর হিটে চতুর্থ হয়ে সেমিফাইনালে নাম লেখান জহির। আজ বিকেল ৫টায় সেমিফাইনাল।

২০১৭ সালে নাইরোবিতে যুব অ্যাথলেটিকস বিশ্বকাপে ৪০০ মিটারে সেমিফাইনালে উঠেছিলেন জহির। এরপরই তিনি আলোচনায় আসেন। দেশে মূলত ৪০০ মিটারেও দৌড়ান জহির। ইভেন্টটিতে দেশ সেরাও হয়েছেন। তবে ব্যাংককে তিনি ৪০০ মিটারে খেলছেন না।


জহির ২০২১ টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ওই বছরই নারী নির্যাতনের ঘটনায় তাঁকে জেলে যেতে হয়েছিল। সব পেছনে ফেলে আবার ট্র্যাকে ফিরে আসেন জহির।

এবারের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ অ্যাথলেট। ইমরানুর, জহির ছাড়া অন্য তিনজন রাকিবুল হাসান, মোহাম্মদ ইসমাইল ও রিতু আক্তার। গতকাল হাইজাম্পে রিতু আক্তার ক্যারিয়ার সেরার চেয়ে অনেক কম লাফিয়ে (১.৭০ মিটার) ১২তম হয়েছেন। দেশের সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল আজ লংজাম্পে নামছেন।

প্রতিযোগিতায় ১০০ মিটার রিলেতে নিবন্ধন করেও বাংলাদেশ অংশ নেয়নি। ইমরানুরের ১০০ মিটারের আগের দিন সূচি পড়ে গেছে রিলের। ফলে রিলেতে খেললে ১০০ মিটারে সমস্যা হতে পারে, এই বিবেচনায় রিলেতে নামেনি বাংলাদেশ।