বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাফুফে ছাড়ছেন পল স্মলি

বাফুফে ছাড়ছেন পল স্মলি

গুঞ্জনটা ছিলো গত কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হলো সেটিই। পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। বাংলাদেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ জানিয়েই দায়িত্ব ছেড়েছেন স্মলি। 

আগামীকাল রোববার (১৬ জুলাই) ঢাকা ত্যাগ করার কথা ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টরের।


টেকনিক্যাল ডিপার্টমেন্ট না থাকা, জেলাভিত্তিক ফুটবল কাঠামো উন্নয়নে ফেডারেশনের অনীহার কারণে বাংলাদেশে আর কাজ করতে চান না বলে জানিয়েছেন স্মলি। এছাড়া বিগত কিছুদিন ধরেই বাফুফের সঙ্গে সম্পর্কটাপ তেমন ভালো যাচ্ছিলো না স্মলির। 

বাফুফের৫ সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর ফিফা থেকে প্রদত্ত নিষেধাজ্ঞার ঘটনাও স্মলির পদত্যাগের অন্যতম কারণ। এই ব্যাপারে স্মলি জানিয়েছেন, 'ফিফার নিষেধাজ্ঞায় বলা আছে বাংলাদেশে ফুটবল স্ট্রাকচার সঠিক নয়। প্রশাসনিক কার্যক্রমও সঠিকভাবে পরিচালিত হয় না। তাই এখানে কাজ করা ঠিক হবে না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'