বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৪:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উইম্বলডনের নতুন রাজা জকোভিচকে হারিয়ে আলকারাজ

উইম্বলডনের নতুন রাজা জকোভিচকে হারিয়ে আলকারাজ

রেকর্ড স্পর্শ করা হলো না নোভাক জকোভিচের। রোববার (১৬ জুলাই) হাই-ভোল্টেজ পাঁচ সেটের ফাইনালে সার্বিয়ান এই তারকাকে ফাইনালে পরাজিত করে প্রথমবারের মত উইম্বলডনের শিরোপা ঘরে তুলেছেন বিশ্বের এক নম্বর বাছাই কার্লোস আলকারাজ। ফাইনালে জিততে পারলে জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি অষ্টম উইম্বলডন শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করতে পারতেন।

প্রথম সেটে পরাজয়ের পরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্প্যানিশ তরুণ আলকারাজ চার ঘন্টা ৪২ মিনিটের লড়াইয়ে জকোভিচকে ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেন। গত বছর ইউএস ওপেন বিজয়ী ২০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের ক্যারিয়ারের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। উইম্বলডনের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আলকারাজ শিরোপা জয় করলেন।


ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জেতার পর আলকারেজ বলেন, ‘এটি আসলে আমার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। আজ যদি আমি হেরেও যেতাম, তবুও আমি নিজেকে নিয়ে গর্বিত হতাম। ২০ বছর বয়সে এই পর্যায়ে খেলতে পারাটা আসলেই অপ্রত্যাশিত। আমি এখন সত্যি সত্যিই নিজেকে নিয়ে গর্বিত।’

আর ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘আমি এখানে অনেক কঠিন কঠিন ম্যাচ জিতেছি। হয়তো আমি কয়েকটি ফাইনাল জিতেছি আমার হারা উচিত ছিল, তাই হয়তো এমন পরাজয়।’