বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫-০ গোলে হারল রোনালাদের দল আল-নাসর

৫-০ গোলে হারল রোনালাদের দল আল-নাসর

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বড় হারের শিকার হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালাদের দল আল-নাসর। সোমবার রাতে পর্তুগালের ইস্তাদিও ফারোতে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কাছে ৫-০ গোলে হেরেছে আল-নাসর।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল-নাসরের আবদুল্লাহ আল আমরি। ৫৭তম মিনিটে গোল করে সেল্টা ভিগোকে এগিয়ে দেন গয়েল অ্যালন্সো। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জর্গেন লারসেন। 

লারসেন এরপর আরো একটি গোল করেন। সেল্টা ভিগোর হয়ে জোড়া গোল করেছেন মিগুয়েল রদ্রিগেজও। ৭৫ মিনিটে ৫-০ গোল হজম করার পর একটি গোলও পরিশোধ করতে পারেনি আল-নাসর। ফলে বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সৌদি ক্লাবটির।