বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-নাসুমের

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-নাসুমের

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আট ধাপ ও নাসুম ১৭ ধাপ এগিয়েছেন।

বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সদ্যঃসমাপ্ত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব।


বল হাতে ৪২ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৩৭ রান করেন তিনি। বোলিং র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৬১৬ রেটিং নিয়ে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে যৌথভাবে ১৬তম স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।


আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নেন নাসুম। আহামরি পারফরম্যান্স না করেও ১৭ ধাপ এগিয়ে ৫৫০ রেটিং নিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বল হাতে নিজের সেরাটা দিতে পারেননি আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। দুই ম্যাচে ৪৩ রানে মাত্র ১ উইকেট নেন তিনি। তার পরও ৭১৩ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ।