বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ম্যাচে বল হাতে দারুণ শুরু ভারতের

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ম্যাচে বল হাতে দারুণ শুরু ভারতের

শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ডমেনিকায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাট হাতে তাদের শুরুটা ভালো হয়নি। ভারতীয় বোলারদের তোপের মুখে লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়েছে তারা।

২৮তম ওভারে ৬৮ রানে ৪ উইকেট পড়ার পর লাঞ্চ বিরতি দেওয়া হয়েছে। অ্যালিক আথানাজে অপরাজিত আছেন ১৩ রানে। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ২০, ত্যাগনারায়ণ চন্দরপল ১২, রেইমন রেইফার ২ ও জার্মেইন ব্ল্যাকউড ১৪ রান করে সাজঘরে ফিরেছেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ২টি উইকেট শিকার করেছেন।


মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন ১টি করে উইকেট। ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিশান, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকট ও মোহাম্মদ সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দরপল, রেইমন রেইফার, জার্মেইন ব্ল্যাকউড, অ্যালিক আথানাজে, জশুয়া দা সিলভা, জেসন হোল্ডার, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।