বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেষ ওভারে পর ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়

শেষ ওভারে পর ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একাদশ ওভারে ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ওভারে করিম জানাত হ্যাটট্রিক করলেও ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন হৃদয় ও শামিম। ২৫ বলে ৩৩ রান করে শামিম আউট হলে ভাঙ্গে এই জুটি। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৬ রানের, হাতে ৫ উইকেট। প্রথম বলে চার মেরে শেষ ওভার শুরু করেন মেহেদী হাসান মিরাজ।


এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ান বোলার করিম জানাত। টানা তিন বলে তিনি আউট করেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে। পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। ৩২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন হৃদয়।


এছাড়া লিটন দাস ১৮, রনি তালুকদার ৪, নাজমুল হোসেন শান্ত ১৪ ও সাকিব আল হাসান ১৯ রান করেন। করিম জানাত ১৫ রানে তিন উইকেট পান। এর আগে টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আফগানরা। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন দলটির অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবী। 

১৮ বলে ৩৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ম্যাচসেরা হয়েছেন তাওহিদ হৃদয়। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ১৬ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।