বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৩:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন পিংকি

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন পিংকি

মিরপুর শেরে বাংলায় ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে ইতিহাস গড়ে ফেললেন ফারজানা হক পিংকি। দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগ্রেস ওপেনার আজ হাঁকিয়েছেন ঝলমলে সেঞ্চুরি। এটা শুধু ফারজানার নয়, বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরি। ১৫৬ বলে ৬ বাউন্ডারিতে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে নাম লেখান পিংকি।

ছেলেদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন মেহরাব হোসেন অপি। ১৯৯৯ সালের মার্চে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ১১৬ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ছেলেদের ক্রিকেটেও অনেক সেঞ্চুরি হয়েছে, মেয়েদের ক্রিকেটেও আরও হবে; কিন্তু মেহরাব অপি আর ফারজানা হক পিংকি থেকে যাবেন ইতিহাসের অনন্য এক স্থানে। 


তবে এই রেকর্ডে অপির সঙ্গী হতে পারতেন শারমিন আক্তার সুপ্তা। যিনি  ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। তার ১৪১ বলের ইনিংসে ছিল ১১টি চারের মার। কিন্তু প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস না থাকায় সেঞ্চুরিটি রেকর্ড বইয়ে জায়গা পায়নি। আজ ফারজানা সেই ইতিহাস নিজের করে নিলেন।


আজ ফারজানার সেঞ্চুরির দিনে ভারতের বিপক্ষে রেকর্ড ২২৫ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। তাছাড়া এটি ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। ৯৩ রানের দুর্দান্ত এক ওপেনিং জুটি উপহার দিয়েছিলেন শামীমা সুলতানা এবং ফারজানা হক।৭৮ বলে ৫ চার ৫২ রান করা শামীমা সুলতানাকে স্নেহ রানা আউট করলে ভাঙে এই জুটি।

এরপর ফারজানার সঙ্গে ৭১ রানের আরও একটি জুটি উপহার দেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেন ৩৬ বলে ১ চারে ২৪ রান। ৯৭ বলে ফিফটি পূরণ করেন ফারজানা হক। আর ১৫৬ বলে পৌঁছে যান তিন অংকে। ইনিংসের শেষ বলে রান-আউট হয়ে ১৬০ বলে ৭ চারে ১০৭ রানে থামে ফারজানার ইনিংস। ২২ বলে ২ বাউন্ডারিতে ২৩* রানে অপরাজিত থাকেন সোবহাসান মুস্তারী।