বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৪:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লিওনেল মেসিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করল মিয়ামি

লিওনেল মেসিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করল মিয়ামি

লিওনেল মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সারার একদিন পরই তাকে বরণ করে নিয়েছে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে। 

নতুন ঠিকানায় গিয়ে মেসি পেয়েছেন সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। ফ্লোরিডার ডিআরবি পিএনকে স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠানে পুরো পরিবার নিয়েই উপস্থিত হয়েছিলেন মেসি।


তবে এই মহাতারকাকে দেখতে ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়িয়েছে বাজে আবহাওয়া। ঝড়বৃষ্টি, বজ্রপাত হওয়ায় অনুষ্ঠান শুরু হয় দেরীতে। কয়েক ঘণ্টা পর আতশবাজিতে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে।


নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত মেসি, ‘অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমাকে এভাবে স্বাগত জানানোর জন্য মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি।

হোসে, হোর্হে এবং ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’