রাজনীতি — পাতা ৪৩
গুলিস্তানে বাসে আগুন
রাজধানীতে গুলিস্তানে জিপিও’র সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। তারা জানায়, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের খবর আসেনি।
সরকারি কর্মচারী ও ব্যবসায়ীদের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্ক, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, এবারের দ্বাদশ সংসদ নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ভোট পড়বে। বিএনপির অংশগ্রহণ না করাটা বড় কোনো ইস্যু হবে না। যুক্তরাষ্ট্র ‘ডকট্রিন অব রিয়েলিটি’তে বিশ্বাস করে। তারা বাস্তবতা অনুধাবন করবে। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, যারা অংশগ্রহণমূ...
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধেও বাস চলবে
চতুর্থ দফার বিএনপি-জামায়াতের ডাকা অবরোধেও ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার ১২ নভেম্বর ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবরা ১৩ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত চলবে এই অবরোধ। বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবি...
অগ্নিসন্ত্রাসের শিকার সাধারণ মানুষঃ প্রধানমন্ত্রী
আন্দোলনের নামে শুরু হওয়া আবার অগ্নিসন্ত্রাসের শিকার সাধারণ মানুষ হচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি জানি না, এসব থেকে কে কতটা লাভবান হয়। তবে কিছু লোক, বিশেষ করে সাধারণ মানুষ এসব ঘটনার শিকার হচ্ছেন।’ গতকাল শুক্রবার গণভবনে ত্রাণ তহবিলের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত...
আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি
আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে চায় বিএনপি। পুলিশের এক চিঠির জবাবে আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা উল্লেখ করেছেন। চিঠিতে রিজভী বলেছেন, ‘নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া...
সাম্প্রদায়িক সম্প্রীতির কেউ নস্যাৎ করতে পারবে নাঃ গোলাম মোহাম্মদ কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির কেউ নস্যাৎ করতে পারবে না। সোমবার (২৩ অক্টোবর) শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, সনাতন ধর্মমতে দুষ্টের দমন আর শিষ্টের পালন-এর প্রত্যাশায় শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়ে থাকে। এ সময় সমাজের অন্যায়, অবিচার, অশুভ...
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সহিংসতার আশঙ্কা
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সহিংসতার আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্ভাব্য সহিংসতা মোকাবেলা করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে দলীয়ভাবে প্রস্তুতিও নিচ্ছে তারা। ঢাকা ও আশপাশের জেলা, মহানগরের নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে। আওয়ামী লীগআওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন সদস্য বলেন, সহিংসতার ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়া বা প্রতিরোধ...
আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এই চিঠি ডিএমপিতে পাঠানো হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তবে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাই...
বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘অ’-ও ছিল না মন্তব্য করলেন আনিসুল হক
বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘অ’-ও ছিল না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমি যখন এই প্রোগ্রামের কার্ড দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, তখন তিনি বলেছিলেন আমার বাড়িতে আমাকেই...
যুব মহিলা লীগ রাজপথ অতন্দ্র প্রহরায় থাকবেঃ তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সন্ত্রাস ও রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা দল বিএনপি যাতে রাজপথ দখল করতে না পারে সেজন্য যুব মহিলা লীগকে অতন্দ্র প্রহরায় থাকতে হবে।’ শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেল দিবস ও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে য...
আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ
আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গতকাল বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তার পর থেকে এই...
ঢাকা রাজধানীতে চলছে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে। আজ বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ শুরু হয়। এর আগে, সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন...
নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশে নেতা-কর্মীদের ঢল
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ চলছে। বুধবার বেলা ২টায় জনসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসমাবেশ ঘিরে আজ সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির হাজার হাজার নেতা-ক...
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ
সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে সমাবেশে ডাক দিয়েছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক ৩৬টি রাজনৈতিক দল। সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতি...
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি
রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে এই তল্ল...
আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির যুব সমাবেশ
বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে যুব সমাবেশ করবে দলটি। আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী য...
রাজধানীসহ জেলা ও মহানগরে অনশন কর্মসূচি বিএনপির
খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীসহ জেলা ও মহানগরে অনশন কর্মসূচি শুরু করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় অনশন শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন করবেন দলটির নেতা-কর্মীরা। অনশন কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই বিপুলসংখ্যক নে...
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তিন ঘণ্টা অনশন শুরু করেছে বিএনপি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনশনে অংশ নিয়েছেন নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ শনিবার সারাদেশে তিন ঘণ্টা অনশন করছে দলটি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এ অনশন চলবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নে...






























