মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা রাজধানীতে চলছে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ

ঢাকা রাজধানীতে চলছে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে। আজ বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ শুরু হয়। 

এর আগে, সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


এদিকে, একই সময় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বায়তুল মোকাররমের অদুরে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের প্রধান দুই দলের সমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ফোর্স মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে পুলিশের আর্মাড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান প্রস্তুত রাখা হয়েছে।