মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অগ্নিসন্ত্রাসের শিকার সাধারণ মানুষঃ প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসের শিকার সাধারণ মানুষঃ প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে শুরু হওয়া আবার অগ্নিসন্ত্রাসের শিকার সাধারণ মানুষ হচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি জানি না, এসব থেকে কে কতটা লাভবান হয়। তবে কিছু লোক, বিশেষ করে সাধারণ মানুষ এসব ঘটনার শিকার হচ্ছেন।’

গতকাল শুক্রবার গণভবনে ত্রাণ তহবিলের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘ঘুমন্ত কর্মীকে গাড়ির ভেতরে রেখেও বাসে আগুন দেওয়া হয়। আমি জানি না, কেন এমন ঘটনা ঘটানো হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘অনেক মহল শেখ হাসিনার সাফল্যকে ইতিবাচকভাবে নেয় না। আমি একজন নারী হয়েও টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছি। আমি সফলতার সাথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। আমি দেশকে বদলে দিয়েছি। সবাই এটিকে ইতিবাচকভাবে দেখবে না।’


প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের অগ্রগতি সবার কাছে দৃশ্যমান হওয়ায় সবাই এখন বাংলাদেশকে সম্মান করে। তিনি বলেন, আজকের বাংলাদেশ ১৫ বছর আগে যা ছিল, তার থেকে বদলে গেছে। এখন সবাই একে সম্মান করে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। বাংলাদেশের অগ্রগতি সবার চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে কাজ করতে বলেন, যাতে ভবিষ্যতে দেশের অগ্রগতির ধারা বজায় থাকে। আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণের জন্য এ অনুদান গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী অতীতের মতো আসন্ন শীত মৌসুমের আগেই তাঁর ত্রাণ তহবিলের জন্য অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসকে (বিএবি) আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বৈদেশিক মুদ্রার ভালো রিজার্ভ বজায় রাখতে, উচ্চ মূল্যস্ফীতি রোধ করতে ও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতির মধ্যে অর্থনীতিকে সঠিকভাবে পরিচালনা করতে বিএবির কাছে সহযোগিতা কামনা করেন।