মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীসহ জেলা ও মহানগরে অনশন কর্মসূচি বিএনপির

রাজধানীসহ জেলা ও মহানগরে অনশন কর্মসূচি বিএনপির

খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীসহ জেলা ও মহানগরে অনশন কর্মসূচি শুরু করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় অনশন শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন করবেন দলটির নেতা-কর্মীরা।


অনশন কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হতে থাকেন। খালেদা জিয়ার মুক্তির দাবিসহ নানা স্লোগান দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতারা এতে অংশ নিয়েছেন।

একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট একই দাবিতে অনশন কর্মসূচি পালন করছে।