মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মির্জা ফখরুলের জামিন শুনানি রোববার

মির্জা ফখরুলের জামিন শুনানি রোববার

প্রধান বিচারপতির বাড়িতে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে রুলের শুনানি হবে আগামী রোববার।বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই দিন ধার্য করেন।এদিন সকালে জামিন শুনানির জন্য আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। পরে শুনানির এই দিন নির্ধারণ করেন আদালত।

 

এর আগে ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। গত ৩ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ফখরুল ইসলাম আলমগীর।২৮ অক্টোবর বিএনপির সমাবেশকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।