মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশে নেতা-কর্মীদের ঢল

নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশে নেতা-কর্মীদের ঢল

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ চলছে। বুধবার বেলা ২টায় জনসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসমাবেশ ঘিরে আজ সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির হাজার হাজার নেতা-কর্মী। ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে সমাবেশস্থলে। টানানো হয়েছে বিশাল আকারের ব্যানার। চারপাশে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন।


সরজমিনে দেখা গেছে, মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ এবং পীরজঙ্গি মোড়ে নেতা-কর্মীদের ব্যাপক ভিড়। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছেন তারা।