মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুয়েতের আমির শেখ নাওয়াফের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুয়েতের আমির শেখ নাওয়াফের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে মৃত্যুর খবর জানিয়েছে আল-জাজিরা।

 

প্রতিবেদন মতে, শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেখ নাওয়াফের মৃত্যু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক রাজকীয় ফরমানে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে আমরা শোকাহত।

শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, গত মাসে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ নাওয়াফের আগে কুয়েতের আমির ছিলেন তারই সৎ ভাই শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ। ২০২০ সালের সেপ্টেম্বরে ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরই দায়িত্ব নেন শেখ নাওয়াফ। এর প্রায় ১৪ বছর আগে তিনি ক্রাউন প্রিন্স হয়েছিলেন।