মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

সরকার পতনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে সমাবেশে ডাক দিয়েছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক ৩৬টি রাজনৈতিক দল। সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ফোর্স মোতায়েন করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান।

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা, প্রস্তুত মঞ্চনয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা, প্রস্তুত মঞ্চ ডিএমপি জানায়, পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, রাজনৈতিক সভা-সমাবেশ করতে গিয়ে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, ভাঙচুর, অগ্নিসংযোগ করে, হামলায় জড়ায়, বেআইনি কার্যকলাপ করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগ-বিএনপির পাল্টপাল্টি সমাবেশ: আমিনবাজারে গাড়ি থামিয়ে তল্লাশিআওয়ামী লীগ-বিএনপির পাল্টপাল্টি সমাবেশ: আমিনবাজারে গাড়ি থামিয়ে তল্লাশি একইদিনে দুপুর আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। 

দেশের প্রধান দুই দলের সমাবেশ একইদিনে হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে মতিঝিল ও পল্টন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে। ফলে জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছি।